• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩২:২৮ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১৫ মার্চ ২০২৬ সকাল ১০:৫৩:০১

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা-লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে।

১৪ মার্চ শনিবার রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Ad

স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
বড় চমক নিয়ে আসছে ‘গোলমাল ফাইভ’
১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:২৮:৪২






টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:১২

ঝিনাইদহে ৩২৪ বোতল ফেন্সিডিল জব্দ
ঝিনাইদহে ৩২৪ বোতল ফেন্সিডিল জব্দ
১৫ মার্চ ২০২৬ সকাল ১১:৫৫:২১




Follow Us