• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বন্য হাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু, পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন

২১ জুন ২০২৫ সকাল ০৯:২৮:৫৪

বন্য হাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু, পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের জানারঘোনা এলাকায় বন্য হাতির আক্রমণে রিয়া মনি (১৯) নামের এক তরুণী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নিহত রিয়া মনির বাড়ি জানারঘোনা ফুটখালি জামে মসজিদ সংলগ্ন এলাকায়।

Ad

রিয়া মনি একজন অটোরিকশাচালকের স্ত্রী। তিনি তার ১৪ মাস বয়সী শিশুকন্যাসহ স্বামীর সঙ্গে সরকারি বনভূমিতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছিলেন।

Ad
Ad

জানারঘোনা এলাকার এই অংশটি মূলত পাহাড় ও বনঘেরা, যেখানে বহু পরিবার আজও অনিরাপদভাবে বসবাস করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রিয়া মনি পাশের খালার বাড়িতে যাচ্ছিলেন। এসময় একটি দলছুট বন্য হাতি হঠাৎ তার পথরোধ করে আক্রমণ করে।

স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিয়া মনির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

পরদিন ২০ জুন শুক্রবার সকালে নিহতের মরদেহ দাফনের উদ্দেশ্যে বাবার বাড়িতে নেওয়া হলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন ঝিলংঝা রেঞ্জের বিট কর্মকর্তা ও বনবিভাগের অন্যান্য কর্মকর্তারা। তারা রিয়া মনির স্বজনদের সান্ত্বনা দেন, তার শিশু সন্তানের খোঁজখবর নেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, ‘এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের পাশে আছি এবং শিশু সন্তানের ভবিষ্যতের দিকটিও গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, জানারঘোনা এলাকার সরকারি বনভূমিতে বহু অসহায় পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। বন্য হাতির বিচরণ ও হামলার ঘটনা এখানে নতুন নয়। তারা এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও বন বিভাগের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে কক্সবাজার বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতির চলাচলের রুটে কোনো স্থায়ী বসতি থাকলে তা সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। রিয়া মনির মৃত্যু কেবল একটি মর্মান্তিক ঘটনা নয়, এটি পাহাড়ি এলাকার অনিরাপদ জীবনযাত্রা এবং বন সংলগ্ন বসতির ঝুঁকিপূর্ণ বাস্তবতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us