• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দু'ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০ মার্চ ২০২৫ সকাল ১০:২৩:২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দু'ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীর  ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত ও ৩ জন আহত হয়েছেন।

Ad

২০ মার্চ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হাতিয়া ১১ নম্বর ব্রিজে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

Ad
Ad

হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

এদিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক এস আই মো.নাজিমুদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, উত্তরবঙ্গ থেকে আসা একটি আলুবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল, অপরদিকে ঢাকা থেকে আসা একটি চাউলবাহী ট্রাক উত্তরবঙ্গের দিকে রওনা হয়। ঘটনাস্থলে দুটি ট্রাক পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চাউলবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত এবং তার সহকারী গুরুতর আহত হন। অপর ট্রাকের চালক এবং হেল্পারও আহত হন। তবে নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় নিশ্চিত হলে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us