• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০০:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় স’মিল শ্রমিক নিহত

১৮ মার্চ ২০২৫ দুপুর ০১:০১:২২

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় স’মিল শ্রমিক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামের এক স’মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

Ad

১৭ মার্চ সোমবার রাত ১০টার দিকে উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত ফজলুল হক উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। 

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত ফজলুল হক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় নাগেশ্বরীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি রেজাউল করিম রেজা জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us