• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৫:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

১০ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:০১:৪১

বীরগঞ্জে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রীতম রায় (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গড়নুরপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে উদয় (১৮) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

Ad

৯ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদরের জননী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

এ সময় প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও বীরগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

নিহত প্রীতম রায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরীহাটগাছ গ্রামের সুকুমার রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, নিহতের মামাতো ভাই উদয় রায় প্রীতমকে মোটরসাইকেলে করে কাহারোল উপজেলার দশমাইল গড়নুরপুর যাচ্ছিল। পথে জননী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে ( যশোর ট-১১-৪২২৪) বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায় প্রীতম।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি নিয়ে চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us