• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩৩:৪১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে যাত্রীবাহী ধাক্কায় নারীর মৃত্যু

২১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০৩:৪৬

সোনারগাঁয়ে যাত্রীবাহী ধাক্কায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় আঞ্জুমান বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন।

২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর নয়াবাড়ি বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জুমান বেগম মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঘইরা এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী।

Ad
Ad

নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, আঞ্জুমান বেগম ঢাকার রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। শুক্রবার সোনারগাঁয়ে কাঁচপুরে একটি কাজের সন্ধানে বাসা থেকে বের হন।

Ad

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, কাঁচপুরের নয়াবাড়ি বিসিক এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আঞ্জুমান বেগম নামে এক নারী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us