• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৩:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গজারিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

২৬ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৪২:৪৫

গজারিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর পাওয়া গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নানি ও নাতি দুজন নিহত হন।

Ad

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তার ৭ মাস বয়সী নাতি আব্দুল্লাহ।

Ad
Ad

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ২৫ নভেম্বর শনিবার জোহরা বেগম তার মেয়ে সুফিয়া আক্তার ও নাতি আব্দুল্লাহসহ ডাক্তার দেখানোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় যাচ্ছিলেন। বিকাল ৪টার দিকে তারা বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় দিয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নানি জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহ নিহত হন। তবে মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান। 

ঘটনাটি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, নিহতদের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেল্পার কৌশলে পালিয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us