• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে ট্রাক চাপায় খামারির মৃত্যু

১৭ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:২৭:৫২

ফরিদপুরে ট্রাক চাপায় খামারির মৃত্যু

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের সালথায় ট্রাক চাপায় নজরুল ইসলাম (৪৫) নামে এক গরুর খামারির মৃত্যু হয়েছে।  ১৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দরগা-গট্টিতে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত নজরুল সালথা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মৃত আজাহার মাতুব্বরের ছেলে। তার স্ত্রীর, ২ছেলে ও ২মেয়ে রয়েছে।

Ad
Ad

স্থানীয়রা জানান, সকালে নিজের গরুর ফার্মের দুধ নিয়ে মোটরসাইকেলযোগে সালথা বাজারে গিয়েছিলেন নজরুল। ফেরার পথে দরগাগট্টি নামকস্থানে একটি ড্রাম ট্রাক (কুষ্টিয়া ট-১১-১১২৬) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে আশপাশের লোকজন ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শেখ সাদীক জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us