• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১০:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২৯ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:০১:০৪

গাইবান্ধায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদরে পানিতে ডুবে কৌশিক সাহা নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৯ অক্টোবর রবিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কৌশিক সাহা রথবাজার গ্রামের কেশব সাহার ছেলে।

Ad

স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে খেলার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরে ফিরে না আসায় স্বজনরা আশেপাশে খোঁজ করতে থাকে। এসময় রাস্তার পাশের একটি পুকুরে কৌশিককে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৌশিককে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মিন্টু মিয়া। তিনি বলেন, খবর পেয়ে ঐ শিশুর বাড়িতে গিয়েছিলাম। সদর উপজেলার ইউএনও এবং থানাকে অবহিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পাঁ পিছলে পুকুরের পানিতে ডুবে কৌশিক সাহার মৃত্যু হয়ে থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us