• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:০৯ (10-May-2026)
  • - ৩৩° সে:

দেশে ৫ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

১০ মে ২০২৬ বিকাল ০৪:৫১:৩৪

দেশে ৫ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। এতে চলমান তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

৯ মে শনিবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

Ad
Ad

আবহাওয়া অধিদপ্তর জানায়, ১০ মে রোববার ও ১১ মে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Ad

এছাড়া ১২ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৩ মে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

এছাড়া ১৪ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us