• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০৭:০৭ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ৬.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করল আবহাওয়া অধিদপ্তর

৭ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:১৮:৪৫

নওগাঁয় ৬.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করল আবহাওয়া অধিদপ্তর

নওগাঁ প্রতিনিধি: উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

৭ জানুয়ারি বুধবার সকালে জেলা আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। তীব্র শীতের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল, দিনমজুর ও শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

Ad
Ad

ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছে না। ফলে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

Ad

আবহাওয়াবিদদের মতে, কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার
শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৩:৪৭




৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৭:৩৭



সিদ্ধিরঞ্জে মহিলা মাদক কারবারী আটক
সিদ্ধিরঞ্জে মহিলা মাদক কারবারী আটক
৪ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৯:১০



Follow Us