• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তেঁতুলিয়ায় তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে

১৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫৩:৫০

তেঁতুলিয়ায় তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দিন দিন শীতের তীব্রতা বাড়তে থাকায় জনজীবনে দুর্ভোগও বাড়ছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করায় শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

Ad

আজ ১৩ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার।

Ad
Ad

এর আগের দিন ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করছে এবং এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us