• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫০:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশায় সৈয়দপুরে অবতরণে ব্যর্থ হয়ে ঢাকা ফিরল দু’টি ফ্লাইট

৩ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:১২:১৭

ঘন কুয়াশায় সৈয়দপুরে অবতরণে ব্যর্থ হয়ে ঢাকা ফিরল দু’টি ফ্লাইট

নীলফামারী প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বেসরকারি কোম্পানির দু’টি ফ্লাইট। এতে ওই দু’টি ফ্লাইটের সৈয়দপুরগামী প্রায় ১৪০ জন যাত্রীকে নিয়ে পুনরায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Ad

অপরদিকে ঢাকাগামী শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছেন। তবে সংশ্লিষ্ট ফ্লাইট কর্তৃপক্ষ আটকেপড়া যাত্রীদের সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রি যাপনের ব্যবস্থা করেছে।

Ad
Ad

২ জানুয়ারি মঙ্গলবার রাত পৌনে ৯টায় ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে এ ঘটনা ঘটে।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। পরে রাত ৮টার পর থেকে ঘন কুয়াশার কারণে রানওয়েতে দৃষ্টিসীমা ৫০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ইউএস-বাংলা ও নভোএয়ারের দু’টি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে সিডিউল অনুযায়ী বাংলাদেশ বিমানসহ ইউএস-বাংলা ও নভোএয়ারের ৫টি ফ্লাইট অবতরণ করতে পারেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us