• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ ভোর ০৫:৩৫:৫৬ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

৩ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

১৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৪৬

৩ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ুর প্রভাবে তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

১৬ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি সকাল ৬টায় দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘচুাপের কেন্দ্রস্থল, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Ad

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 
এমন পরিস্থিতিতে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us