ডেস্ক রিপোর্ট: জুলাইকে যত আক্রান্ত করা হবে, জুলাই ততই বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেন, আওয়ামী লীগ আর তাদের কালচারাল গুন্ডারা আরো বেশি করে জুলাই নিয়ে মিথ্যে বলুক, গালি দিক, প্রোপাগান্ডা চালাক। জুলাইয়ের আগে যারা দিনরাত পরিশ্রম করতো, নানা উদ্যোগ নিতো, আত্মত্যাগের স্বপ্ন দেখতো, সেসকল লোকদের আরামে পেয়ে বসছিল গত ২ বছর। এবারের জুলাই একটা ভিন্ন আবহে পালিত হচ্ছে, হবে। জুলাই ক্ষমতা ছেড়ে জনতার হাতে ফেরত যাচ্ছে। দিনকে দিন আরো যাবে।
২ জুলাই বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ২০২৫-এর জুলাইতেও জুলাইয়ের প্রথম দিনেই সোশাল মিডিয়ায় এত এক্টিভিটি ছিল না। আত্মতুষ্টি, আরাম আর শত্রু-মিত্র বিস্মিত হওয়া থেকে বাঁচানোর জন্য আওয়ামী লীগের কালচারাল গুন্ডাদের ধন্যবাদ।
তিনি আরও বলেন, পুনশ্চঃ জুলাইয়ে চেতনা ব্যবসা বন্ধ হওয়ার পর জাশি '৭১ নিয়ে মিথ্যা আর প্রোপাগান্ডার মাধ্যমে আওয়ামী লীগের চেতনা ব্যবসাকে পুনরুজ্জীবিত করেছিল। ৬ মাসের ব্যবধানেই আওয়ামী লীগও জাশির পথ ধরেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available