• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:০৮:৫০ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনের তৃতীয় শাহাদাতবার্ষিকী আজ

১২ মার্চ ২০২৬ সকাল ০৮:২৫:৫৮

ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনের তৃতীয় শাহাদাতবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিনের তৃতীয় শাহাদাতবার্ষিকী আজ। তিনি ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে বান্দরবান অঞ্চলের রুমা জোনে সুবেদার মেজর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সৎ, মেধাবী ও দায়িত্বনিষ্ঠ সৈনিক হিসেবে তিনি দীর্ঘদিন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এ সাহসী সৈনিকের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেইজে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করে একটি পোস্ট করা হয়েছে।

Ad
Ad

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১২ মার্চ বান্দরবান রিজিয়নের রুমা জোনের কাটাপাহাড় এলাকায় টহল পরিচালনার সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলার মুখে পড়েন তিনি। এ সময় সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন এবং সহযোদ্ধাদের নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে অংশ নেন। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি শাহাদাতবরণ করেন।

Ad

দেশের নিরাপত্তা ও পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী এই বীর সেনাসদস্যের আত্মত্যাগ জাতির জন্য গর্বের। তাঁর অসামান্য সাহসিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সেনাবাহিনী পদক (এসবিপি)-এ ভূষিত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us