• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:১৮:৩৪ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

আপত্তিকর মন্তব্যের জন্য হাসনাত আবদুল্লাহর নিঃশর্ত দুঃখ প্রকাশ

৬ মার্চ ২০২৬ সকাল ০৮:৩৬:৩৩

আপত্তিকর মন্তব্যের জন্য হাসনাত আবদুল্লাহর নিঃশর্ত দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এই কাজটি করা একদমই উচিত হয়নি এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিজ্ঞাও করেন তিনি।

৫ মার্চ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক  অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি এমনটা জানান।

Ad
Ad

হাসনাত লিখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

Ad

ভিডিওর বিষয়ে বলেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ক্ষমা চেয়ে হাসনাত বলেন, ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনভাবেই উচিত হয়নি।ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

হাসনাত আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারো দুঃখপ্রকাশ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৬ মার্চ ২০২৬ দুপুর ১২:০২:০৯









Follow Us