• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫১:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে রাস্তা-ড্রেন পুনঃনির্মাণের দাবিতে প্রতীক অনশন

৪ মার্চ ২০২৪ রাত ০৯:০৭:১১

সৈয়দপুরে রাস্তা-ড্রেন পুনঃনির্মাণের দাবিতে প্রতীক অনশন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সড়ক অবরোধ করে রাস্তা ও ড্রেন পুনঃনির্মাণের দাবি তোলা হয়েছে। একই সাথে পালন করা হয় প্রতীক অনশন।

Ad

৪ মার্চ সোমবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডবাসী।

Ad
Ad

এ সময় বক্তব্য দেন- ব্যবসায়ী হাজী তসলিম, রওনক সিদ্দিকী, ময়নুল হক, খালিদ খান, সাহিদ, ফয়সাল, স্বাক্ষর, সাগর, পাপ্পু, রাসেদ খান, আসিফ, খায়রুল বাশার, ইকবাল, রানা, বাবলু, সমসের, মুন্না, মেরাজ, হোসেন খান গুড্ডু প্রমুখ। সভা পরিচালনা করেন ময়নুল ইসলাম।

বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে তাদের ১০ নম্বর ওয়ার্ডবাসী নানান সমস্যায় ভুগছে। এ ওয়ার্ডের মধ্যে ভাঙ্গা রাস্তা, রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে পড়ে বিরম্বনায়। রাস্তার মাঝে মাঝে খানা-খন্দে পরিণত হয়েছে। অনেক বলাবলির পরেও পৌর মেয়র কোনো কর্ণপাত করেন না। এদিকে ড্রেন ভেঙ্গে গিয়ে দুষিত পানি প্রবেশ করছে ঘরে। রাস্তায় ড্রেনের পানি হাঁটু পর্যন্ত জমে থাকে।

বক্তারা আরও বলেন, পৌর কাউন্সিলর কাজী হায়দার ওরফে মনোয়ার হোসেন এ সকল সমস্যা দেখার পরেও তা সমাধানে আন্তরিকতা নেই। আমরা ১০ নম্বর ওয়ার্ডবাসী চরম দুর্ভোগে পড়েছি। শিশু-সন্তানসহ বয়স্ক মানুষ ড্রেনের দুষিত পানির কারণে ভুগছে নানান অসুখে। এ সকল সমস্যার দ্রুত সমাধান দাবি করা হয় অনশন থেকে।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ার কাজীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মোবাইল না ধরায় মতামত নেয়া সম্ভব হয়নি।

সৈয়দপুরের পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, ১০ নম্বর ওয়ার্ডের সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us