• ঢাকা
  • |
  • রবিবার ৫ই বৈশাখ ১৪৩৩ রাত ০১:৪৪:৩৫ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

জাতীয় পার্টির আজকের বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা

২ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৪২:৩০

জাতীয় পার্টির আজকের বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির আজ ২ নভেম্বর শনিবার দুপুর ২টার সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

১ নভেম্বর শুক্রবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবনসহ, কাকরাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Ad

এর আগে ১ নভেম্বর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় দলটি। এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখার কথা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের। এছাড়া দলের শীর্ষ নেতৃবৃন্দও ওই সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

সমাবেশের ঘোষণার কয়েক ঘণ্টার মাথায়ই কর্মসূচি স্থগিতের ঘোষণা করে দলটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৭:০১




এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:১৪




Follow Us