• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:৩৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের

১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৯:৫৮

একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৪১ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। 

Ad

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৬১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ২৫২ জন। মারা গেছেন ১৬৭ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী জানান, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯


Follow Us