• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫০:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ধর্মপাশায় ভারতীয় ৯০ বস্তা চিনিসহ ৪ চোরাকারবারি আটক

৪ অক্টোবর ২০২৩ সকাল ০৮:০৬:৫১

ধর্মপাশায় ভারতীয় ৯০ বস্তা চিনিসহ ৪ চোরাকারবারি আটক

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ৯০ বস্তা আমদানি নিষিদ্ধ চিনি ও ২টি হ্যান্ডট্রলিসহ ৪ চোরাকারবারিকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ।

Ad

৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই কুষ্টিবাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন, পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের নাগডরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এরশাদ মিয়া (৩৭), মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল কাউছার (৪০), কাইজাহাটি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে হেলাল মিয়া (৫০) ও ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতেমা নগর গ্রামের রাজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৭)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬



Follow Us