• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৫:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বরিশালে নিষিদ্ধ পলিথিনসহ কাভার্ডভ্যান আটক

২ অক্টোবর ২০২৩ রাত ০৯:২২:২২

বরিশালে নিষিদ্ধ পলিথিনসহ কাভার্ডভ্যান আটক

বরিশার (উত্তর) প্রতিনিধি: বরিশালে ২ টি কাভার্ডভ্যান ভর্তি ৬ টন পলিথিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে বরিশাল পরিবেশ অধিদফতর ও এয়ারপোর্ট থানা পুলিশ। ১ অক্টোবর রোববার দিবাগত রাত ১টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার কামিনি পাম্প সংলগ্ন এলাকা থেকে গাড়ি দুটি আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া।

Ad

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে বরিশালগামী ২টি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়। এ সময় দুটি কাভার্ডভ্যান থেকে ৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ সময় ২ চালকসহ ১ হেলপারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা তাদের বাড়ি বেনাপোল সীমান্তে বলে জানিয়েছেন।

Ad
Ad

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, রাতে পরিবেশ অধিদফতর থেকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ২টি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এসময় ৩ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us