• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪১:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বোয়ালখালীতে অস্ত্রসহ ডাকাত চক্রের ৩ সদস্য আটক

২৬ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৪২:৪০

বোয়ালখালীতে অস্ত্রসহ ডাকাত চক্রের ৩ সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাত চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কানুনগোপাড়া-পটিয়া সড়ক থেকে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলো, পাবনা জেলার বেড়া থানা এলাকার সানিলা কাদের মোল্লা বাড়ীর মৃত মো. মমতাজের ছেলে মো. শামছুর রহমান শান্ত (৩৮), আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত বদি আহাম্মদ বদিলের ছেলে মো. আজাদ (৩৪) ও একই উপজেলার বটতল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুণদ্বীপ পাড়ার ছাদেক তালুকদার বাড়ীর মৃত হাশেমের ছেলে মো. মোজ্জাফর আহাম্মদ জাফর (৪০)।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন।

তিনি বলেন, গোপন সুত্রে জানতে পারি বোয়ালখালী থানাধীন ৯নং আমুচিয়ার কানুনগোপাড়ায় আন্ত:জেলার বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কানুনগোপাড়া-পটিয়া সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি লোহার দেশীয় তৈরি এলজি, ২টি লাল ও কালো রংয়ের কার্তুজ, ১টি নীল ও হলুদ রংয়ের পিকআপ গাড়ী (রেজিঃ নং-চট্ট মেট্রো-ন-১১-৯২০৮), ১টি লোহার তৈরি কাঠের বাট যুক্ত ছরা, ১টি এসএস স্টীলের তৈরি ছরা, ১টি নীল ও হলুদ রংয়ের লোহার তৈরি কাটার, ১টি স্টিলের তৈরি পাইপ ও ১টি কাঠের তৈরি লাঠিসহ তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে ডাকাতির কাজে জড়িত। তাদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us