• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

উজিরপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

১৭ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:২১:৩১

উজিরপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার।

Ad

১৭ সেপ্টেম্বর রোববার দুপুর ১২ টায় মেলার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার  বাচ্চু।

Ad
Ad

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম. জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান  অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, নজরুল ইসলাম মাঝি প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পি.আই.ও. অয়ন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদারসহ বিভিন্ন চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা । এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দিবসের উদ্বোধন করেন । ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে আয়োজিত এ উন্নয়ন মেলায় মোট ২১ টি স্টল বসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us