• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:১১:৫৯ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে ৭ লক্ষ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ

১৪ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৩:৩৯

বড়াইগ্রামে ৭ লক্ষ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভেজাল সার ও কীটনাশকের দোকানে অভিযানে ৭ লক্ষ টাকার অনুমোদনহীন সার ও কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ওই দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

১৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার মাঝগ্রাম বক্কুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল।

Ad

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার বক্কুর মোড় এলাকার মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের মালিক ইউনুস আলির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৭ লাখ টাকা মূল্য মানের অনুমোদনহীন পদ্মা জিংক ১২০ কার্টুন, সিম ফুরান ৮৩ কার্টুন, মাটির প্রান ২০ কার্টুন, শক্তি প্লাস ৪০ কার্টুন, থিয়োভিট গোল্ড ৩০ কার্টুনসহ মোট ২৯০ কার্টুন সার ও কীটনাশক জব্দ করা হয়।

অনুমোদনহীন কীটনাশক ও সার রাখার দায়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পরে জব্দ করা সার ও কীটনাশক ধ্বংস করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২



Follow Us