• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেট-জকিগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

১২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:২৮:৩৯

সিলেট-জকিগঞ্জ সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে ট্রাক-অটোরিকশা ও সিএনজি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।

Ad

১০ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজারের চারখাই বাজার হইতে ১ কিলোমিটার পূর্বে লালপুল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজারের চারখাই বাজার হইতে ১ কিলোমিটার পূর্বে লালপুল ব্রিজের পাশে ভ্যান গাড়ি ওভারটেক করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা, মালবাহী ট্রাক, অটোরিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক উল্টে খাদে পড়ে যায় ও রাস্তায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে পড়লে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে চারখাই মাল্টি কেয়ার হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার বলেন, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের বিয়ানীবাজারের লালপুল ব্রিজের পাশে ব্রিজে সংঘর্ষে ১ জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গাড়ি তিনটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us