• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩০:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিজিবির আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পলাশপুর জোন

৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:৫৩:৪৩

বিজিবির আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পলাশপুর জোন

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড ব্যাটালিয়ন দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রামের উদ্যোগে ও খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির ব্যবস্থাপনায় আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে পলাশপুর বিজিবি জোন।

Ad

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৪০ বিজিবি পলাশপুর জোন ২৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন ২৪ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।

Ad
Ad

পলাশপুর জোন সদরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১৩টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন।

খেলায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ৩ বিজিবি, ৭ বিজিবি, ৮ বিজিবি, ১২ বিজিবি, ২৩ বিজিবি, ২৭ বিজিবি, ৩২ বিজিবি, ৩৭ বিজিবি, ৪০ বিজিবি, ৪১ বিজিবি, ৪৩ বিজিবি, ৪৫ বিজিবি ও ৫৪ বিজিবি জোন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এসময়, ৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, ৪০ বিজিবির ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী, মেডিক্যাল অফিসার মেজর মো. সাবেরিজ্জামান, ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন হতে আগত রেফারী মো. মজিবুর রহমান ও শহিদুল ইসলাম বাবুসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খেলায় ৩ বিজিবির সিপাহী মো. মুনতাজ মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ৪০ বিজিবির নায়েক সাইফুজ্জামান শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us