• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৪১:২১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীনগরে ধর্ষণের পর হত্যার মামলায় আসামীর ফাঁসির আদেশ

২৪ আগস্ট ২০২৩ বিকাল ০৪:২৪:৪৯

শ্রীনগরে ধর্ষণের পর হত্যার মামলায় আসামীর ফাঁসির আদেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়ৈখালী বাজারস্থ চাঁন সুপার মার্কেটের দর্জির দোকানে ১০ম শ্রেণির ছাত্রী লায়লা আক্তার লিমুকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগে দর্জি দোকানের মালিক খোকনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ফাইজুন্নেছা এ রায় প্রদান করেন।

লায়লা আক্তার লিমু শ্রীনগরের বাড়ৈখালী গ্রামের আব্দুল মতিন মিয়ার মেয়ে।

Ad
Ad

জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট বিকালে বাড়ির পাশে থাকা বাজারে জামা বানানোর কাপড় কিনতে যায়। সেখানে চাঁন সুপার মার্কেটে অবস্থিত যুবক খোকন মিয়ার দর্জির দোকানের ভিতর নিয়ে ধর্ষণ করে লিমুকে। পরে লিমুকে হত্যার পর বস্তাবন্দি করে মার্কেটের পাশে ইছামতি নদীর তীরে ফেলে রাখে খোকন। এ ঘটনায় লিমুর বাবা আব্দুল মতিন মিয়া বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার যাবতীয় বিষয়াদি চুলচেড়া বিশ্লেষণ করে এই রায় প্রদান করেন বিচারক।

Ad

দর্জি খোকন সিরাজদিখান উপজেলার পাউসারের বাবুল মিয়ার ছেলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২










Follow Us