• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:০৬:০৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৯ আগস্ট ২০২৩ সকাল ১১:৪১:০৫

রাজাপুরে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ঝালকাঠির রাজাপুরে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 
১৮ আগস্ট শুক্রবার বিকেলে রাজাপুর উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার নৈকাঠি এলাকায় খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বিলে শিং, রুই, কাতলা ও মৃগেল জাতীয় ৯শ‘ ৬৮ কেজি মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাইয়ুম।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক কৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের পরিচালক এস এম আশিকুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, এমএফও মাহামুদুল হাসান প্রমুখ ।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২




Follow Us