• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আটোয়ারীতে নবম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ আগস্ট ২০২৩ সকাল ১১:৩৬:৩১

আটোয়ারীতে নবম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মোছা. শাবনুর আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে।

১৭ আগস্ট বৃহস্পতিবার ভোর ৩টায় আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

নিহত শাবনুর আক্তার উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে।

Ad
Ad

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৫ আগস্ট পার্শবর্তী গ্রাম নদীডাঙ্গীতে শাবনুর তার ফুপুর বাড়িতে দাওয়াত খেতে যায়। সেখানে একদিন একরাত অবস্থান করে সে। বুধবার দুপুরে তার ফুপা রফিকুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলযোগে বাসায় কাপড় নিতে আসে। ফুপা তাকে বাড়ির গেইটের সামনে নামিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিল। সে সময় বাড়িতেও কেউ ছিল না। এই সুযোগে শাবনুর সবার অগোচরে বিষপান করে। অনেক সময় ধরে সে বাইরে না আসায় তার ফুপা ভিতরে গিয়ে দেখেন শাবনুর বিষপান করেছে।
 

পরে তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দুইবার ওয়াশ করা হয়। অবস্থার উন্নতি না হলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার ভোর ৩টায় শাবনুর মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, আমরা মেয়েটির আত্মহত্যার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us