• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

১২ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮:০৪

রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের কুমাজপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

১২ আগস্ট শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এই অর্থদণ্ড দেন।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ফুলজোড় নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। সতর্ক করার পরেও কর্ণপাত না করে বালু উত্তোলন ও বিক্রির কাজ অব্যাহত রাখে তারা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বালু ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় সর্তক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us