• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৬:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফাঁদসহ হরিণ শিকারী আটক: দুই মণ মাংস নদীতে ফেলে দেয়ার অভিযোগ নৌ পুলিশের বিরুদ্ধে

১০ আগস্ট ২০২৩ সকাল ০৭:৫৬:৩৬

ফাঁদসহ হরিণ শিকারী আটক: দুই মণ মাংস নদীতে ফেলে দেয়ার অভিযোগ নৌ পুলিশের বিরুদ্ধে

মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: সুন্দরবন ঘেঁষা বলেশ্বর নদী থেকে হরিণ ধরা ফাঁদসহ এক শিকারীকে আটক করেছে চরদুয়ানী নৌ পুলিশ। এ সময় একটি নামবিহীন ট্রলারও জব্দ করে। মামলা হালকা করার জন্য ট্রলারে থাকা হরিণের দুই মণ মাংস নৌ পুলিশ সদস্যরা নদীতে ফেলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

Ad

৯ আগস্ট বুধবার ওই শিকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে বলেশ্বর নদে এ ঘটনা ঘটে। আটক কুদ্দুস রাজা (৬০) চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের আ. হাকিমের ছেলে।

Ad
Ad

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র নৌ পুলিশ ফাঁড়ির ওসিসহ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছেন, শিকারী কুদ্দুস রাজাকে বাঁচাতে তারা ট্রলারে থাকা দুই মণ হরিণের মাংস বলেশ্বর নদীতে ফেলে দিয়েছেন। 

চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার এ অভিযোগ অস্বীকার করে অভিযান সফলভাবে করেছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ট্রলারে থাকা পাচারকারীরা দুই বস্তা মাংস নদীতে ফেলে দিতে পারে কিন্তু তা আমাদের জানা নেই ।

জানা যায়, সুন্দরবন থেকে হরিণ শিকার করে ট্রলার এবং হরিণ ধরা ফাঁদসহ বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে রাত ২টার দিকে বলেশ্বর নদী থেকে কুদ্দুস রাজাকে আটক করা হয়। এ সময় ২৩০ ফুট হরিণ ধরা ফাঁদ, একটি নামবিহীন ট্রলার জব্দ করা হয়।

চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার বলেন, হরিণের মাংস নদীতে না ফেললে হয়তো মামলা আরও শক্ত হতো। পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us