• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪১:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রামপালে ইয়াবাসহ আটক ১

৪ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮:৫৩

রামপালে ইয়াবাসহ আটক ১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপাল থানা পু্লিশ তানভীর শেখ (২২) নামের এক ইয়াবা কারবারিকে আটক করেছে। ৩ আগস্ট বৃহস্পতিবার ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক তানভীর উপজেলার মানিকনগর গ্রামের জিন্নাত শেখের পুত্র।

Ad

জানা যায়, দীর্ঘদিনধরে উপজেলার রণসেন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলো আটক হওয়া তানভীর। ৩ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রণসেন এলাকায় নির্মাণাধীন রেললাইনের পাশে পাকা রাস্তার উপর থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। পরে ৪ আগস্ট শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Ad
Ad

রামপাল থানার এএসআই মো. কামাল হেসেন বলেন- ৩ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক অভিযানে মাদক কেনাবেচার সময় তানভীর শেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রণেসেন এলাকার রেললাইনের পাশের রাস্তা থেকে গ্রেফতারের পর তার কাছথেকে ১০ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

রামপাল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, মাদক নির্মূলে আমরা অভিযান জোরদার করেছি। স্থানীয় সবাই আমাদেরেকে তথ্য দিয়ে সহায়তা করছে। ভবিস্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us