• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৩০:১৬ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৪ জুন ২০২৬ সকাল ০৮:১০:৩৫

বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির টহল দলের ওপর হামলার চেষ্টার ঘটনায় এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে তিনি আহত হন বলে জানিয়েছে বাহিনীটি।

১৩ জুন শনিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সীমান্তের একটি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন।

এনটিভির প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রমের সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের ওপর হামলার চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার জন্য বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন।

ঘটনার পর আহত ব্যক্তি ও তার সহযোগী দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us