জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ওয়ার্কশপের লোহার গ্রিল মাথায় পড়ে রাকিব হাসান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২৩ মে শনিবার সকাল ১০টার দিকে বকশীগঞ্জের মধ্য ধাতুয়া কান্দা নতুন বাজারে মদিনা স্টিল ওয়ার্কশপে ঘটে এই দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, বাবার সাথে বাজারে এসে বাড়ি ফেরার পথে ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে গ্রিল ধরে খেলা করছিল রাকিব। হঠাৎ করেই একটি ভারী লোহার গ্রিল শিশুটির মাথার ওপর ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। অবহেলাজনিত কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available