• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:০৩:০২ (23-May-2026)
  • - ৩৩° সে:

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মালিক’

২৩ মে ২০২৬ দুপুর ০২:৫১:০১

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মালিক’

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নির্মাতা সাইফ চন্দন পরিচালিত নতুন সিনেমা মালিক। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম।

২২ মে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করেন বিদ্যা সিনহা সাহা মিম। ক্যাপশনে তিনি লেখেন, ‘ঈদ মোবারক’।

২০ মে বুধবার রাতে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে। পোস্টারে গম্ভীর, রুক্ষ ও রহস্যময় লুকে দেখা যায় আরিফিন শুভকে। পরদিন প্রকাশ করা হয় দ্বিতীয় পোস্টার, যেখানে রোমান্টিক আবহে ধরা দেন শুভ ও মিম।

অ্যাকশন ঘরানার এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক জেদি মানুষকে ঘিরে, যিনি মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হন। নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।

অন্যদিকে, সিনেমাটিতে ভিন্নধর্মী অ্যাকশন চরিত্রে দেখা যাবে বিদ্যা সিনহা সাহা মিমকে। চরিত্রটির জন্য তাকে মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম। ফলে মুক্তির আগেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আবারও এলপিএলে দল পেলেন সাকিব
আবারও এলপিএলে দল পেলেন সাকিব
২৩ মে ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৭



যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া
যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া
২৩ মে ২০২৬ বিকাল ০৩:৩৭:৪৭

Follow Us