• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:৩০:৪২ (21-May-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার

২১ মে ২০২৬ রাত ০৮:৫৬:৫১

জামালপুরে নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি বালিঘাট থেকে জয়নাল আবেদীন নয়ন (৫০) নামের এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২১ মে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার জয়রামপুর এলাকার আব্দুর রউফের বালিঘাটের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদীন জয়রামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জয়নাল। বালিঘাটে বালির স্তুপের নিচে তার মরদেহ দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান তারা।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
২১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩০



Follow Us