• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৪৯:২২ (18-May-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

১৮ মে ২০২৬ সকাল ০৮:৪২:২৩

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

চ্যানেল২৪-এর প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ মে রোববার দিবাগত মধ্যরাতে আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন— কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান।

Ad
Ad

ওসি আবুল কালাম আজাদ জানান, মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।

Ad

রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিত্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় যান। পরে মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, ঘটনার সময় পাশের কক্ষে একাই ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ ঘটনায় হত্যা নাকি আত্মহত্যা— তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ মে ২০২৬ বিকাল ০৩:৫২:৪৩








Follow Us