• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:১৫:০১ (03-May-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

৩ মে ২০২৬ বিকাল ০৩:১২:৫৭

দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে বাতির মিয়া নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

৩ মে রোববার সকালে ১১টার উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুমানা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার মোবাইলে এমবি রিচার্জকে কেন্দ্র করে তাদের মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। রোববার সকালেও এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

Ad

একপর্যায়ে গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধে বাতির মিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ রুবিনা আক্তার নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us