• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৪৯:৩৬ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

জব্বারের বলী খেলায় টানা ৩ বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

জব্বারের বলী খেলায় টানা ৩ বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার কুস্তিগীর বাঘা শরীফ।

২৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিত ১১৭তম আসরের ফাইনালে তিনি একই জেলার প্রতিদ্বন্দ্বী মো. রাশেদকে পরাজিত করে শিরোপা জিতেন।

Ad
Ad

এবারের প্রতিযোগিতায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১০৮ জন কুস্তিগীর অংশ নেন। গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানারআপ রাশেদসহ শীর্ষ চার প্রতিযোগী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পান।

Ad

কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ড পেরিয়ে আসা বাগেরহাটের মো. মামুন, কুমিল্লার দিপু, নারায়ণগঞ্জের নুরুল ইসলাম এবং সাভারের মো. মিঠু তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পর্বে বাঘা শরীফ দিপুকে, রাশেদ মামুনকে, শাহজালাল নুরুল ইসলামকে এবং মিঠু কামালকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেন।

সেমিফাইনালে বাঘা শরীফ সহজেই শাহজালালকে হারিয়ে ফাইনালে ওঠেন। অন্য সেমিফাইনালে রাশেদ মিঠুকে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করেন।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিঠু ও শাহজালালের লড়াই ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ১৭ মিনিটের বেশি সময় ধরে চলা এ ম্যাচে মিঠু জয়লাভ করে তৃতীয় স্থান অর্জন করেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় স্থানীয় যুবকদের সংগঠিত ও শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালে ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে এই কুস্তি প্রতিযোগিতার সূচনা করেন, যা পরবর্তীতে বলী খেলা নামে পরিচিতি পায়।

বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর ১২ বৈশাখ লালদিঘী মাঠে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বলী খেলাকে ঘিরে আয়োজিত মেলা চট্টগ্রামবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। সাধারণত তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হলেও চলতি বছর এসএসসি পরীক্ষার কারণে এর সময়সীমা একদিন কমানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:০০





মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৪:৫০




Follow Us