• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৫:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

২৩ জুলাই ২০২৩ বিকাল ০৫:১০:১৬

দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাবা তালা কিস্কুকে হত্যার দায়ে বৈদ্দ কিস্কু (৩৫) নামে এক ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ২৩ জুলাই রোববার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক শ্যাম সুন্দর রায় ওই আদেশ দেন।

Ad

এছাড়াও ১২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের জেল দেয়া হয়।

Ad
Ad

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর আদিবাসীপাড়ায় পারিবারিক কলহের জেরে বৈদ্দ কিস্কু তার মা সুমি হাসদা ও বাবাকে এলোপাথারী মারধর করে। এ সময়  প্রতিবাদ করলে বাবা তালা কিস্কুকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বৈদ্দ কিস্কু। পরে এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎরত অবস্থায় তালা কিস্কুর মৃত্যু হয়। পরে মা বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামালা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, দীর্ঘ প্রায় ৫বছর পর এই মামলার বিচার সম্পন্ন হলো। মামালার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলেও জানান এই আইনজীবী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us