কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় র্যাবের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ জহির ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১১ এপ্রিল শনিবার র্যাব-১১, সিপিসি-২ কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এর আগে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম মডেল থানাধীন নারায়নকরা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ জহির ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি পেশায় একজন গাড়ি চালক।

আসামি জহির ইসলাম ঢাকা লালবাগ থানার তাজউল ইসলামের ছেলে।
গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available