• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩১:১০ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু, নতুনকরে আক্রান্ত ৮০ জন

১১ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৯:১৬

২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু, নতুনকরে আক্রান্ত ৮০ জন

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে আরও ৮০ জন। চিকিৎসাধীন অবস্থায় এ রোগে মারা গেছে ১ জন।

১১ এপ্রিল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৮০ জন। এ সময় মারা গেছে একজন। এছাড়া সন্দেহজনক হাম রোগে মারা গেছে আরও একজন। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮৮।

অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২ হাজার ৪৮৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৪৬৩। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ২২ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২



Follow Us