• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৩:০৭ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে মন্ত্রীর সহায়তায় বিদ্যুৎ পেল আড়াইশো পরিবার

৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৭:৫৫

ঘোড়াঘাটে মন্ত্রীর সহায়তায় বিদ্যুৎ পেল আড়াইশো পরিবার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ইরাতপাড়া এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় কয়েকদিন বিদ্যুৎবিহীন থাকার পর অবশেষে বিদ্যুতের আলো ফিরে পেয়েছে প্রায় আড়াইশোটি পরিবার।

৪ এপ্রিল শনিবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের আর্থিক সহযোগিতায় নতুন ট্রান্সফরমার স্থাপন করা হলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে এলাকা থেকে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এতে আশপাশের আড়াই শতাধিক পরিবার হঠাৎ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চরম ভোগান্তিতে পড়ে স্থানীয় বাসিন্দারা।

Ad

পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বিষয়টি মন্ত্রীর নজরে আনলে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সহায়তায় নতুন ট্রান্সফরমার ক্রয় ও স্থাপন করা হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অধিকাংশ পরিবার দিনমজুর হওয়ায় নিজেরা ট্রান্সফরমার কেনার সামর্থ্য ছিল না। দ্রুত সমস্যার সমাধান হওয়ায় তারা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রায় ৪-৫ দিন বিদ্যুৎবিহীন ছিলেন। বিষয়টি জানার পর মন্ত্রী ৮১ হাজার ১০ টাকা সহযোগিতা করেন, যার মাধ্যমে ট্রান্সফরমার স্থাপন সম্ভব হয়েছে।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইএসপিআরের সতর্কবার্তা
আইএসপিআরের সতর্কবার্তা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৩২




সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০০

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩০




Follow Us