নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও এলপিজি সিলিন্ডার অবৈধভাবে মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।
২৭ মার্চ শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার সাতগাঁও পয়েন্ট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মেসার্স ন্যাশনাল ট্রেডিং-এর মালিক সুবোধ চন্দ্র সরকারকে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় হয়। এসময় ১ হাজার ৯৭১টি সিলিন্ডারে ২৯ হাজার ৭২৪ কেজি এলপিজি গ্যাস জব্দ করা হয়।
এছাড়া শান্ত এন্টারপ্রাইজ-এর মালিক শান্ত সরকারকে অবৈধভাবে তেল (অকটেন ও পেট্রোল) মজুত এবং ৫ হাজার কেজি অকটেন ও পেট্রলের ক্রয়-বিক্রয়ের সঠিক তথ্য প্রদানে ব্যর্থ হলে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available