• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ রাত ১১:৪৬:০৬ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে মাইক্রোবাস উদ্ধার, গ্রেফতার ২

২৫ মার্চ ২০২৬ রাত ০৯:৪২:৩২

রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে মাইক্রোবাস উদ্ধার, গ্রেফতার ২

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির একটি মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

মো. হান্নান নামের এক ব্যক্তি রাঙামাটি কোতয়ালী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, নুরুল আলম (৪৫), রুবেল দাশ ও অন্তর দাশ নামের তিন ব্যক্তি তার মালিকানাধীন টয়োটা মাইক্রোবাসটি গত ১০ মার্চ চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ভাড়ায় নিয়ে এসে গাড়িটি অজ্ঞাত স্থানে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গাড়ির মালিক মো. হান্নান বাদী হয়ে রাঙামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

Ad
Ad

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন উক্ত মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় আমাদের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

Ad

অভিযানের অংশ হিসেবে ২৪ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে বান্দরবান সদর থানার পৌর এলাকার ধানস পাখির মোড় (পাখিচত্ত্বর) এলাকা থেকে মো. নূরুল আলম (৪৫) কে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এলাকার বাসিন্দা। পরবর্তীতে ২৫ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ রাজঘাটা এলাকায় অভিযান চালিয়ে রুবেল দাশ (৩৪) কে তার মালিকানাধীন গাড়ির ওয়ার্কশপ থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।

পুলিশ জানায়, অভিযানের সময় চোরাইকৃত একটি টয়োটা মাইক্রোবাস উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের
সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের
২৫ মার্চ ২০২৬ রাত ০৯:৫৬:২১





দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
২৫ মার্চ ২০২৬ রাত ০৮:৩০:০৩





Follow Us