গাজীপুর (উত্তর) প্রতিনিধি: শ্রীপুর উপজেলার সাতখামাইর গণকবর ও বদ্ধভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
২৫ মার্চ বুধবার সকালে এ শ্রদ্ধানিবেদন করেন তিনি।


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর বুলেটের আঘাতে নির্মম নির্যাতনের মাধ্যমে দুই নারীসহ ১২ জনকে হত্যা করে পাক-হানাদার বাহিনী। বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামে রেললাইনের পাশে একই সঙ্গে তাদের গণকবর দেওয়া হয়।

এসময় সাংবাদিকদের সংসদ সদস্য বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্মরণ করে না তারা স্বাধীনতা বিশ্বাস করেনা। পাক-হানাদার বাহিনী রাজাকার মিলে আমাদের নিরীহ বাঙালির বুকে গুলি চালিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করছে। আজ যে গণকবরে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। এখানে যাঁদের গণকবর দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন নববধূ রয়েছে। পাক-হানাদার বাহিনী তাকে বিয়ের আসর থেকে তুলে এনে ধর্ষণের পর খুন করে। আমরা শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করি।
গণকবরে শহীদ যাঁরা- শহীদ আলী মুনসুর, আব্দুল বাতেন, আজম আলী, ইছব আলী, আব্দুস ছাত্তার, ইসমাইল হোসেন, ছনা পাগলা, আব্দুল লতিফ, আতর আলী,হানিফ মিয়া, ছালেহা বেগম ও রুকিয়া বেগম।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও রাজাকারের তালিকা সঠিক ভাবে প্রকাশ হয়নি। রাজাকারদের সহযোগিতায় ও হানাদারদের নৃশংসতায় যাঁরা শহীদ হয়েছেন তাদের পরবর্তী প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়েছে। বছরের নিদিষ্ট দিনে এখানে এসে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব শেষ। আমরা চাই শহীদদের শ্রদ্ধা যেন সারাবছর থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available