• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:০৮ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

১৮ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৪:৪২

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. লতিফ (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

১৭ মার্চ মঙ্গলবার রাতে এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

Ad
Ad

র‍্যাব জানায়, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর পর বিচার কার্যক্রম শেষে আদালত ২৬ আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেন।

Ad

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, দীর্ঘদিন পলাতক থাকা আসামিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিলো। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লতিফকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us