নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আকিব ওসমানকে । তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি হাতিয়া উপজেলার ইউএনওর দায়িত্ব পালন করবেন।
১৭ মার্চ মঙ্গলবার রাতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


আদেশে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনে হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমানকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি শিগগিরই এ দায়িত্ব গ্রহণ করবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, হাতিয়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাতিয়ার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available