• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৪:৫১ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

১৭ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২৯

নারায়ণগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৭ মার্চ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

Ad
Ad

র‍্যাব জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়।

Ad

এরপর জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় নীলাচল পরিবহন-কে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মারা গেলেন অভিনেতা শামস সুমন
মারা গেলেন অভিনেতা শামস সুমন
১৭ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৩





শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা
১৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৪:৩২






Follow Us